অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের উপায়

গত ১০ই মে বুধবার শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমাদ মজুমদার বলেন, ‘দেশের মানুষের ত্রাহি অবস্থা। পকেটে টাকা নেই, মানুষ বাজারে গিয়ে কাঁদে। সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে নিয়ে গেছে’ (দৈনিক ইনকিলাব ১১.০৫.২৩ বৃহস্পতিবার)। গত ১৭ই মে বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সরকারী BIDS Research Almanac 2023 সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই গবেষণা তথ্য প্রকাশ করে সংস্থাটির মহাপরিচালক বিনায়ক সেন বলেন, গত বছর এই শহরের মোট দরিদ্রের ৫১ শতাংশই ছিল নতুন দরিদ্র’। অর্থাৎ আগে তারা দারিদ্র্য সীমার উপরে ছিল (ঐ, ২০.৫.২৩ সম্পাদকীয়)। সম্মেলনে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেন, দারিদ্র্য কোন অবধারিত বিষয় নয়। এটা সৃষ্ট সমস্যা। যা সমাজে তৈরী হয়েছে। ন্যায়বিচার...