বজ্রপাত থেকে বাঁচার উপায়

বর্তমানে প্রায়শঃ যত্রতত্র বজ্রপাতে জীবনহানির ঘটনা ঘটছে। আকাশে বিজলী চমকালেই প্রাণনাশের ভয়ে মানুষ অত্যন্ত বিচলিত হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটাছুটি করছে। এটা যে শুধু মানুষের উপরই পড়ছে তা নয়, গরু, মহিষ, গাছপালা প্রভৃতির উপর পতিত হয়ে ঝলশে দিচ্ছে। অতীতে বিভীষিকাময় এই বজ্রপাতের ঘটনা খুব কমই শুনা যেত। বর্তমানে এর মাত্রা ক্রমশঃ বেড়েই চলছে এবং নিমিষেই ঘটছে প্রাণহানী। রেডিও, টেলিভিশনের খবর চালু করলেই এবং পত্রিকার পাতা খুললেই বজ্রপাতে হতাহতদের ভয়ংকর ছবি চোখের সামনে ভেসে উঠে।

আবহাওয়াবিদ ও বিজ্ঞানীরা এর কারণ হিসাবে বায়ুমন্ডলের উষ্ণতা, বিভিন্ন কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ও গ্যাসকে দায়ী করছেন। কেউ কেউ বনজঙ্গল, বড় বড় গাছপালা নিধন ও তাল...