উড়োজাহায বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন জঙ্গল থেকে ৪ শিশুকে জীবিত উদ্ধার
পৃথিবীর ফুসফুস বলে খ্যাত ব্রাজিলের গভীর আমাজন জঙ্গলে ৪০দিন পূর্বে বিধ্বস্ত হয়েছিল কলম্বিয়ার একটি ছোট বিমান। এতে পাইলটসহ প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তি নিহত হন। অথচ বেঁচে যায় চারটি শিশু। যাদের বয়স যথাক্রমে ১ বছর, ৪ বছর, ৯ বছর ও ১৩ বছর।
গত ৯ই জুন চার শিশুকে জীবিত উদ্ধারের এ ঘটনায় টুইট করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি লিখেছেন, ‘আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ দিন আগে বিমান দুর্ঘটনার পর থেকে ক্ষুদ্র জাতিসত্তার এই চার শিশু নিখোঁজ ছিল’।
গত ১লা মে ছোট আকারের একটি বিমান আমাজন জঙ্গলে বিধ্বস্ত হয়। বিমানে থাকা উক্ত শিশুদের খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে...